শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক উদ্ধারের পর দীপিকার ম্যানেজার নিখোঁজ

news-image

বিনোদন ডেস্ক : মাদক মামলায় কিছুদিন আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি-র জেরার মুখে পড়েন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। সেই মামলায় ফের নতুন করে জাল ফেলতে শুরু করেছে সংস্থাটি। তাতে শুরু তোলপাড়।

ভারতীয় গণমাধ্যম জানায়, দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের বাড়ি থেকে মাদক উদ্ধার করে এনসিবি। এরপরই বাড়ির দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

এনসিবি-র তল্লাশির সময় কারিশমা কোথায় ছিলেন, সে বিষয়ে জানা যায়নি কিছু। এমনকি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও খবর।

এটাও জানা যায়নি কারিশমার বাড়ি থেকে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তবে শিগগিরই এ বিষয়ে এনসিবি-র তরফে মুখ খোলা হবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। ‘জেলেবি’ অভিনেত্রীর গ্রেপ্তারের পর উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরদের নাম।

জিজ্ঞাসাবাদের সময় নায়িকারা দাবি করেন, তারা মাদক সেবন করেননি কখনো। তবে সুশান্তকে মাদক নিতে দেখেছেন বলে উল্লেখ করেন সারা ও শ্রদ্ধা।

২০১৭ সালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কারিশমা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে মুম্বাইয়ের একটি পাবে হাজির হওয়ার আগে ‘মাল’, ‘হ্যাশ’ নামে বিভিন্ন শব্দ ব্যবহার করে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দীপিকা। যদিও অভিনেত্রী পালটা দাবি করেন, এ সব শব্দ দিয়ে তারা সিগারেটের কথাই বুঝিয়েছেন। কোনো মাদক নয়, ছোট-বড় সিগারেটকেই তারা মাল, হ্যাশ বলে সম্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ