,

তাঁতীপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় ফারুক হোসেন নামে সমাজসেবা অধিদপ্তরের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার মধ্যরাতে বাড়ি ফেরার পথে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।

দুই সন্তানের জনক নিহত ফারুক হোসেন সমাজসেবা অধিদপ্তরের পৌর সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর শহরের ৪নং ওয়ার্ড সদর পুলিশ থানার পাশেই তাঁতীপাড়ায়।

নিহত ফারুকের বাবা শওকত আলী জানান, শুক্রবার মধ্যরাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা বাড়ির অদূরে ফারুককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ ময় তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সন্ত্রাসীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তবে হত্যার কারণ পুলিশ এখনো জানতে পারেনি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা