,

মানুষের গলায় সম্ভাব্য নতুন অঙ্গ আবিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : মানুষের গলায় একটি সম্ভাব্য নতুন অঙ্গ খুঁজে পাওয়ার দাবি করেছেন ডাচ বিজ্ঞানীরা। প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করার সময় বিষয়টি বেরিয়ে আসে।

লাইভ সায়েন্সের সূত্রে এ খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

লালা গ্রন্থির একটি গুচ্ছ নাকের আড়ালে লুকিয়ে রয়েছে বলে গবেষণায় দেখা গেছে।

শতাব্দীকাল মেডিকেল গবেষণার পরেও মানবদেহে এমন একটি অঙ্গ যে রয়েছে যা এতদিন চিকিৎসকদের নজরে আসেনি। তবে নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী বিষয়টি আবিষ্কার করেছেন।

ডাচ বিজ্ঞানীরা জানান, পূর্বে উপেক্ষিত গ্রন্থিগুলোর একটি জোড়া আবিষ্কার করেছেন তারা যা মানুষের খুলিতে লুকিয়ে আছে, যেখানে অনুনাসিক গহ্বর এবং গলা মিলিত হয়েছে।

চিকিত্সক গবেষকরা গ্রন্থিগুলোকে টিউবারিয়াল লালা গ্রন্থি হিসেবে নামকরণের প্রস্তাব দেন।

নেদারল্যান্ডসের ক্যান্সার ইনস্টিটিউটের অ্যানকোলজি এবং সার্জারি বিভাগের সার্জন মাথ্যিজস এইচ ভালস্টার বলেন, গবেষণাটি ‘রোমাঞ্চকর’ ছিল, কিন্তু গবেষকরা প্রথমে ‘কিছুটা সংশয়ী’ ছিলেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা