,

১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগেই চূড়ান্ত ছিল নভেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ম্যাচ দুটির দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত ছিল না। যা এবার ঠিক হলো। দুই পক্ষ আলোচনার মাধ্যমে ঠিক করেছে ১৩ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ভেন্যু- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে নেপালের সঙ্গে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে ১৩ ও ১৭ নভেম্বর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।’

করোনা বিরতির আগে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জানুয়ারিতে। বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপক্ষে ম্যাচ ছিল সেটি। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ ম্যাচ হয়েছে মার্চে, প্রিমিয়ার লিগ ফুটবল চলছিল তখন।

নেপাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি শুরু করবে ২৩ নভেম্বর। দলটির বিপক্ষে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে, ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আবার নেপালের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম