,

নবীনগরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটঁনাটি ঘটেছে বুধবার গভীররাতে নূরজাহানপুর পশ্চিমপাড়া নিহতের পুকুরের পাশে। বৃহস্পতিবার (১৫/১০) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের দুর্বাজ মিয়ার ছেলে ইরাক প্রবাসী হানিফ মিয়া দেশে আসার পর করোনার কারনে বিদেশ যেতে না পেরে গ্রামে নিজ ও লিজকৃত পুকুরে মাছ চাষ শুরু করে। বুধবার রাতে পুকুরগুলো দেখার জন্য ঘর থেকে বের হয়। রাত্র বেশি হলে ঘরে ফিরে না আসায় তার স্ত্রী শিমু আক্তার ফোন করে ফোন বন্ধ পেলে পরিবারের লোকজ কে নিয়ে সারারাত খোঁজাখুজি করে পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুর দ্বারে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ইন্সপেক্টর (তদন্ত) মো:রুহুল আমিন ঘটঁনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে,খুনের তথ্য বের করতে পুলিশ কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর