,

দ্বিতীয় টিকার অনুমোদন দিল রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : প্রাথমিক পরীক্ষার পর দ্বিতীয় আরেকটি করোনার টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া।বুধবার একটি সরকারি বৈঠকে আনন্দের সঙ্গে এই ঘোষণাটি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাইবেরিয়ার ভিক্টর ইন্সটিটিউট এ টিকাটির উদ্ভাবন করেছে। গত মাসে মানবশরীরে তার প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে। যদিও তার ফল এখনও প্রকাশ করা হয়নি।

যে কোনো টিকার বড় ধরনের পরীক্ষার জন্য তিনটি ধাপ রয়েছে, নতুন এ টিকার ক্ষেত্রে যা এখনও শুরু হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক মন্তব্যে পুতিন বলেন, প্রথম ও দ্বিতীয় টিকার উৎপাদন আমাদের বাড়াতে হবে। বিদেশি অংশীদারদের সঙ্গে আমরা সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

বিদেশেও এ টিকার প্রচার চালানো হবে বলে তিনি মন্তব্য করেন। দ্বিতীয় টিকাটির নাম এপিভ্যাককরোনা। প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ স্বেচ্ছাসেবকের ওপর টিকাটির পরীক্ষা চালানো হয়েছে।

গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমোদন দেয়। বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদনের ঘটনা ছিল এটি।

রাশিয়ায় অনুমোদন পাওয়া করোনার প্রথম টিকাটির নাম ‘স্পুটনিক-৫’।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া