,

দেশে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৬০০

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ এদেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৫৬০৮ জনের প্রাণহানি হয়েছে বৈশ্বিক মহামারীতে।

নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬০০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪১০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৬০০ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১৭৮০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি। এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয় ১১ মার্চ।

বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ৮৫ লাখ পেরিয়ে গেছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৯২ হাজারের ঘরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষষ্ঠদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৪ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি