,

লম্বা পায়ের দুই রেকর্ডে গিনেস বুকে কিশোরী

news-image

অনলাইন ডেস্ক : শরীরের ৬০ শতাংশই তার পা! বয়স সবে ১৭। ম্যাসি কারিন এই পা নিয়ে গিনেস বুকের দুটি রেকর্ড ভেঙেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, টেক্সাসের ম্যাসি এখন পৃথিবীতে সবচেয়ে লম্বা পায়ের নারী। পাশাপাশি কিশোরীদের ভেতরও তার পা সবচেয়ে লম্বা।

গিনেসের তথ্য অনুযায়ী, তার বাঁ পা ৫৩ ইঞ্চির বেশি লম্বা। ডান পা ৫২.৮৭৪ ইঞ্চি।

ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ম্যাসির মা বলেছেন, ‘বেশ আগে থেকেই আমরা ওর লম্বা পায়ের বিষয়টি বুঝতে পারি। আমার মনে হয়েছে এক প্রকার বিশেষ জিনের কারণে এমনটি হচ্ছে।’

ম্যাসি ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা। তার বাবা ৬ ফুট ৬ ইঞ্চি। ভাই ৬ ফুট ৪ ইঞ্চি। মা ৫ ফুট ৭ ইঞ্চি।

‘কয়েক বছর ধরে আমি মানুষের কথায় গুরুত্ব দেই না,’ ম্যাসি গিনেসকে বলেন, ‘কে কী ভাবল তাতে কী আসে যায়। যখন মানুষকে পাত্তা দেয়া বন্ধ করেছি, আর কেউ কিছু বলে না।’

ম্যাসি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের উৎসাহিত করেন, যাতে তারা নিজেদের এসব বিষয় মেনে নিতে পারে।

টিকটকে তার ১.৭ মিলিয়ন ফলোয়ার। ইনস্টাগ্রামে ৫০ হাজার।

‘আমার আশা লম্বা নারীরা নিজেদের উচ্চতাকে উপহার হিসেবে দেখবে। লম্বা বলে লজ্জিত হওয়ার কিছু নেই। একে সত্যি-সত্যি আপনার আলিঙ্গন করা উচিত।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা