শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিশার পর তাহসান করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে তাঁর সহশিল্পী তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে চলে যান তাহসান। আজ এক বিবৃতিতে নিজে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান এই তারকা। পাশপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সহশিল্পী তানজিন তিশার আক্রান্ত হওয়ার খবর শোনার পরপরই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তাহসান। সে সময় তাঁর শরীরে করোনার সামান্য কিছু লক্ষণও ছিল। আজ শুক্রবার পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বিবৃতিতে তাহসান জানান, তিনি করোনায় আক্রান্ত।

‘মানি মেশিন’ নামে একটি ওয়েবভিত্তিক প্রযোজনার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তাহসান ও তানজিন তিশা। গত সপ্তাহে হঠাৎ সেই শুটিং থেকে বিরতি নেন তিশা। পরে তিশা জানান, তিনি করোনায় আক্রান্ত। এরপর ওই ইউনিটের প্রায় সবাই আইসোলেশনে চলে যান। তাহসান প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমরা তিশার সঙ্গে কাজ করেছি, তাই নিয়ম অনুসারে সবারই আইসোলেশনে যাওয়া উচিত। পরে দেখলাম, আমারও ছোটখাটো লক্ষণ আছে। সে কারণে পরীক্ষা করিয়ে ফেললাম। ফল পেয়েছি। আমিও করোনাভাইরাসে আক্রান্ত।’

তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য তাহসান জানিয়েছেন, তাঁর জ্বর বা কোনো মারাত্মক শারীরিক সমস্যা নেই। তবে সামান্য দুর্বলতা ও পেশিব্যথা আছে। তাঁকে নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তাহসান খান।

এদিকে তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পরই নাটকের সব কাজ বাতিল করেছেন তাহসান। নির্মিতব্য সব কটি নাটকের কাজ স্থগিত হওয়ায় একপ্রকার বিপদেই পড়েছেন নির্মাতারা।

ব্যান্ডের শিল্পী হিসেবে বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন তাহসান খান। ‘ব্ল্যাক’ ব্যান্ড দিয়ে যাত্রা শুরু করে পরে দল ছেড়ে একক শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে টেলিভিশন নাটক, টেলিছবি ও বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘হ্যালো বেবি’ শিরোনামে একটি নাটকের শুটিং। ওয়েবের জন্য নির্মিতব্য ‘মানি মেশিন’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ