শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে নায়িকারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের নায়িকাদের নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তাদের ভক্তরাও সেসব শুনতে বেশ পছন্দ করেন! এবার জেনে নিন বলিউডের যে নায়িকারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন।

শ্রীদেবী: শ্রীদেবী হলেন বলিউডের একমাত্র নায়িকা যিনি খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ১৯৯৬ সালে বনি কাপূরের সঙ্গে যখন শ্রীদেবীর বিয়ে হয় তখন তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই হিসেব থেকে অনেকেই এই সিদ্ধান্তে পৌঁছে ছিলেন, যখন বনির সন্তানের গর্ভধারণ করেন‌ শ্রীদেবী তখনও বনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। বনি-শ্রীদেবীর বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের বড় মেয়ে জাহ্নবীর জন্ম হয়।

সারিকা: অভিনেত্রী সারিকার সঙ্গে কমল হসানের ভালবাসার সম্পর্ক যখন শুরু হয় তখনও কমলের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী-এর বিবাহবিচ্ছেদ হয়নি। এই সময়েই সারিকা কমলের সন্তান গর্ভে ধারণ করেন। এই সন্তানই বর্তমানের বিখ্যাত অভিনেত্রী শ্রুতি হসান।

বীণা মালিক: নানা কারণে তিনি বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তার সন্তান ধারণের বিষয়টি নিয়েও নানা কথা শোনা যায়। সেগুলির মধ্যে একটি হল, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার সময়েই গর্ভবতী ছিলেন বীণা। এমনকি লোকে এমন কথাও বলে যে, এই সন্তানের প্রকৃত পিতা নাকি বীণার প্রাক্তন এক প্রেমিক।

মহিমা চৌধুরী: ববি মুখোপাধ্যায়কে বিয়ে করার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। তার আগে বেশ কিছু তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। তবে ববির সঙ্গে মহিমার বিয়ের খবরটা আচমকাই প্রকাশ পায়। আর ববিকে বিয়ের কয়েক মাসের মধ্যেই এক কন্যা সন্তানের মা হন মহিমা।

সেলিনা জেটলি: দুবাইয়ের হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বেশ কয়েক বছর প্রেম পর্ব চলার পরে সেলিনার সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১১-র জুলাইয়ে। পরের মার্চেই যমজ সন্তানের মা হন সেলিনা।

অমৃতা অরোরা: ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে অমৃতার বিয়ে হয় অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং গোপনে। বিয়ের কয়েকমাস পরেই সন্তানের জন্ম দেন অমৃতা। স্বভাবতই গুঞ্জন শুরু হয়ে যায় যে, অমৃতা হয়তো বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ