,

‘শীর্ষ সন্ত্রাসী’ সাইফুল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো.আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং থেকে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদকব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৪৮), তার সহযোগী মো. হানিফ (৩৭) ও মো. মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে একটি ওয়ান শুটার গান ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামি সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদকব্যবসায়ী। সাইফুল ইসলাম নিজে ‘‘এসআই এন্টারপ্রাইজ’ নামীয় একটি কনস্ট্রাকশন হাউজ খুলে সেই প্রতিষ্ঠানের আড়ালে তার সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদকব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। সাইফুল ইসলামের ভয়ে ভুক্তভোগীরা কেউ মুখ খোলার সাহস পেত না।

গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামতো স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। এছাড়া সাইফুল ইসলামের বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, তার দখলে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী