,

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ওই বাংলাদেশী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চার বাংলাদেশী।

ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে আটটার দিকে দেশটির তেরেংগানুর লাদং গাজা জেরঙ্গা-জাবোরের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি মো. হাসানুজ্জামান (৫৮)। এসময় তার অন্য চার বন্ধু আহত হন।

এদিকে দুঙ্গুন জেলা পুলিশ সুপার বাহারুদিন আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের আরও চার বন্ধু, যাদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে ছিল তারাও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ডুঙ্গুন হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে এবং আহত চারজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বাংলাদেশীর গ্রামের বাড়ি কোথায় তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা