,

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে মিঠাপুকুরে এক বৃদ্ধ ব্যবসায়ী ও পীরগঞ্জে দুই যুবক রয়েছেন।নিহতরা হলেন- পীরগঞ্জের শ্যামপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩৫), কাঞ্চনপুর গ্রামের মহেশ্বর চন্দ্র বর্মনের ছেলে মত্ত চন্দ্র বর্মন (২৫) এবং মিঠাপুকুরের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের গফ্ফার মিয়া (৬৫)।

শনিবার দুপুরে পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে তিন জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মসজিদে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় ইউনুস মিয়া। আগের দিন শুক্রবার একই উপজেলার কাঞ্চনপুর গ্রামে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মত্ত চন্দ্র বর্মন বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় ।

এর আগে জেলার মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গফ্ফার মিয়া (৬৫) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গফ্ফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা। মাছের খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক