,

ইউএনও’র ওপর হামলা দায় স্বীকার রবিউলের

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রবিউল ইসলাম।

এ মামলায় দ্বিতীয় দফা তিনদিনের রিমান্ড শেষে রোববার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে তিনি এ জবানবন্দি দেন।

এর আগে সকাল ১০টায় রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আসামি রবিউলকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে রবিউল ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছেন। ১৬৪ ধারায় দেয়া সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, জবানবন্দিতে এ ঘটনা সে একাই ঘটিয়েছে বলে স্বীকার করেছে রবিউল।

এর আগে গত বৃহস্পতিবার ৬ দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে হাজির করে আবার তিনদিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে রবিউল ছাড়া বাকি চারজন জেল হাজতে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা