করোনা মুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিএমএইচ-এ চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জামাতা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ মো. রিয়াজুল হক বাসসকে রবিবার এ কথা জানান।

তিনি বলেন, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে শুক্রবার ভোরে তাকে আইসিইউ’তে নেয়া হয়। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। তিনি শারিরীক দূর্বলতা বোধ করছেন।

পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের পূর্ণ সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার জামাতা এডভোকেট শেখ রিয়াজুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, হাসাপাতালে অবস্থানরত অ্যাটর্নি জেনারেলের স্বজনদের কাছ থেকে ওনার স্বাস্থ্যের খবর নিয়মিত রাখছি। গত ৩ সেপ্টেম্বর রাতে এটর্নি জেনারেল জ্বর অনুভব করেন।

শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচ-এ ভর্তি হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন