,

লালমনিরহাটে বাল্যবিয়ে পড়ানোয় কাজীর ৬ মাসের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সোনারহাট থেকে বড়দিঘীরপাড়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে আসায় আশরাফুল ইসলাম (২১) নামে এক যুবকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে দলগ্রাম ইউনিয়নের কাজী আবু হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের উঃ দলগ্রাম বড়দিঘীর পাড় এলাকায়।

জানা যায়, বড়দিঘীরপাড় এলাকায় বাল্য বিয়ের আয়োজন চলছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে রেজিঃ করার অপরাধে কাজী আবু হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বরের ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা