,

রংপুরে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ট্রাকের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিলসহ নান্নু মিয়া ঠান্ডু নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই ব্যক্তির কাছ থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার নান্নু মিয়া ঠান্ডু বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা শংকরপুর তেঘড়িপাড়ার মৃত বোরহান আলীর ছেলে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকেলে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে যমুনা ফিলিং স্টেশনের কাছে দাঁড়াানো একটি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব-১৩। এতে ওই ট্রাকের তেলের ট্যাংকির মাঝে বিশেষ কায়দায় লুকানো দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় নান্নু মিয়া ঠান্ডু (৬৩) একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতার নান্নু মিয়া সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের একজন সক্রিয় সদস্য। তার কাছ থেকে উদ্ধার হওয়া ফেন্সিডিল দিনাজপুর থেকে ঢাকাতে সরবরাহ করার কথা ছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা