মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকের বিরুদ্ধে নানান অভিযোগ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী কালীবাড়ির সভাপতি সীতানাথ সূত্রধর তার বিরুদ্ধে পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত উল্লেখ করে গতকাল (২৯ জুলাই) সন্ধ্যায় কালীবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে নানান অভিযোগ উত্থাপন করেন। ওই সাংবাদিকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন।

বুধবার সন্ধ্যায় শ্রী শ্রী কালিবাড়ি প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে জাল স্বাক্ষর করার মিথ্যা অভিযোগে পত্রিকায় রিপোর্ট প্রকাশ ও ফেসবুকে স্টেটাস ও চাঁদাদাবীর প্রতিবাদ করা হয়। সমাজে তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করার লক্ষে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে দাবী করে ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

তিনি বলেন, করোনাকালীন সময়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ঢাকা থেকে নির্দেশনা মোতাবেক সনাতন ধর্মাবলম্বী ২১০ জনের পাঠানো তালিকায় অংঙ্গতি, সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত ২১ ও ২২ জুলাই আমার ছেলে সুভাষ চন্দ্র সুত্রধরের কাছে বিভিন্ন মোবাইল নাম্বারে (০১৬৮৭৬৩১৯৩৮,০১৮৪৬৬৭০৭০৪,০১৭১১৪৪৫৭৯১) ১০(দশ) লাখ টাকা চাঁদা দাবী করে, ওই টাকা গৌরাঙ্গকে দিতে বলে, না দিলে আরো মিথ্যা অপপ্রচার করে তার পরিবারের মানসম্মান ক্ষুন্ন করার হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন দাবী করে বলেন, আমি প্রকাশ্যে আহবান জানাচ্ছি উনি চাঁদাদাবীর বিষয়টি প্রমাণ করুন এবং আমার পরিবারের বিরুদ্ধে যে মানহানিকর বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে আমি আইনী আশ্রয় নিব।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন বলেন, অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু