মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা আ’লীগ নেতাসহ ২ জনের করোনায় মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি ও পৗর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সাঈদসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু জানান, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সাতক্ষীরা থেকে করোনা আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। তিনি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মৌলভী আহম্মদ আলীর ছেলে।

এদিকে, জাফরুল্লাহ নামের অপর এক ব্যক্তি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। তিনি জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন জাফরুল্লাহ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এর আগে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে তাদের নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্তত ৪১ জন।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি

লরিয়াস পুরস্কারে আলো ছড়ালেন ইয়ামাল ও আলকারাজ

নওগাঁয় একই পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে হত্যা

সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী