,

৩ জনের লাশ কাঁধে নিয়ে ঝাড়ু মিছিল

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ কাঁধে নিয়ে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে লক্ষীপাশা এলাকায় এ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওই তিন জন হত্যার জন্য সিআইডির (ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট) ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম সহ তার ভাতিজা ইয়াবা ব্যবসায়ী সুলতান মাহমুদ বিপ্লব সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা নেতৃত্বাধীন গ্রুপ এবং সুলতান মাহমুদ বিপ্লব নেতৃত্বাধীন গ্রুপ এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয় গ্রুপ বুধবার দুপুর ৩টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামের গো-হালটে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ওই গ্রামের মনতাজ মোল্যার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা(৫২), মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা(৫৮), সাইফার মোল্যার ছেলে রফিক মোল্যা(৫০) নিহত হন।

নড়াইল সদর হাসপাতালে নিহতদের লাশের পোষ্টমর্টেম শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ লোহাগড়ায় আনা হয়। পরে গ্রামবাসীসহ নিহতের স্বজনরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। গ্রামবাসীরা অভিযোগ করেন, ইয়াবা ব্যবসায়ী ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লব ও তার চাচা ডিআইজি শেখ নাজমুল আলম এ তিন হত্যাকান্ড ঘটিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় ১২জনকে আটক করা হয়েছে। ৯টি ঢাল উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগ বিষয়ে জানতে সিআইডির(ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট) ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম এর নাম্বারে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর