ব্রাহ্মণবাড়িয়ায় আরোও নতুন ২৯ জনের করোনা পজিটিভ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আরো নতুন করে ২৯জনের করোনা ভাইরাসের রির্পোট পজিটিভ এসেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা.একরাম উল্লাহ বলেন, জেলায় আসা পিসিআর রিপোর্টে ২৯জনের পজিটিভ এসেছে।
এরমধ্যে জেলা সদরের ১০জন, কসবা উপজেলার ১০জন, আশুগঞ্জ উপজেলায় ৪জন, আখাউড়া উপজেলায় ৪জন ও নাসিরনগরে ১ জন রয়েছেন । সবমিলিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৩০৫জনে দাঁড়িয়েছে।











