মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের ১২৬৬ বস্তা কাবিখার চাল চুয়াডাঙ্গায় উদ্ধার

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনী উপজেলার জন্য বরাদ্দকৃত কাবিখার ১২৬৬ বস্তা সরকারী চাল জব্দ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকার দুটি গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে গোডাউন দুটি সিলগালা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার সাতগাড়ী এলাকার চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের দুটি গোডাউন রয়েছে। রবিবার গভীর রাতে তার গোডাউনে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এর মধ্যে একটি গোডাউনে ৬০০ বস্তা ও অপরটিতে ৬৬৬ বস্তা মজুদ করে রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার বহ্যিক অংশে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ।’

সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম গোডাউন দুটিতে অভিযান চালায়। এ সময় জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের যৌথ টিমটি সরকারি ১২৬৬ বস্তা চাল জব্দ করেন। একই সঙ্গে দুটি গোডাউন সিলগালা করেন।

গোডাউন মালিক নজরুল ইসলাম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সংসদ সদস্য সাহেদুজ্জামানের কাছ থেকে কাবিখার এই ৩৮ টন চাল ক্রয় করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ব্যবসায়ী গৌতম ও অশোক। পরে গাংনী খাদ্য গোডাউন থেকে চালগুলো নিয়ে এখানে রাখা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান জানান, জব্দ করা চাল সরকারী কাবিখার এটা নিশ্চিত। চালগুলো মেহেরপুরের গাংনী উপজেলার খাদ্য অফিস থেকে উত্তোলন করা হয়েছে। এটি কীভাবে এখানে আসলো, আর কারা নিয়ে আসলো তার জন্য অধিকতর তদন্ত করা হবে। ইতিমধ্যে গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সরকারী চাল জব্দের ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামি তিন দিনের মধ্যে রির্পোট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রির্পোট হাতে পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মেহেরপুর গাংনীর সংসদ সদস্য সাহেদুজ্জামান খোকন টেলিফোনে জানান, আমার বিরুদ্ধে অভিযোগ আসাটি হাস্যকর।

তিনি জানান, কোনো সংসদ সদস্যই চাল সরাসরি উত্তোলন করেন না। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্প গ্রহণ করে সেই প্রকল্পের অনুকূলে চাল বরাদ্দ দেওয়া হয়। এ জন্য প্রকল্প কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়।

তবে চাল পাচারের বিষয়টি তিনি নিজেও অনুসন্ধান করবেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা