,

নবীনগরে আজ নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত উপজেলায় মোট আক্রান্ত- ৮৬ জন

news-image

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ নতুন করে আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তিনদিনেই উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০ জন হওয়ায় গোটা উপজেলা বিরাজ করছে আতংক। তবে ইতিমধ্যে ২৩ জন সুস্থও হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, আজ সোমবার আইইডিসিআর হতে নতুন করে ১৩ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। এদিকে শুক্র, শনি ও রবিবার এই তিনদিনে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪০ জন হওয়ায় এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।

আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, নবীনগর সদরের আজিজুর রহমান (৩২), সফিউদ্দিন(৪০), নুরজাহান(৫০), মনসুর রহমান(৫৪), নওরীন জাহান(১৭) ও নুসরাত জাহান(২১), রুপালী ব্যাংক নবীনগর শাখার স্টাফ আরিফুল ইসলাম(২৬), অগ্রণী ব্যাংক নবীনগর শাখার স্টাফ মফিজুর রহমান(৩৭) ও মো. আব্দুল কাইয়ুম (৫৫), কৃষ্ণনগরের মুসা মিয়া(৩৯), আলমনগরের শাহ আলম (৫০), জিনোদপুর মেরকুটার মুসা মিয়া(৫০) ও সাতমোড়ার সুলাইমান(৪২)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন জানান, আমাদের অসচেতনতায় এর মূল কারণ বলে আমি মনে করি। তিনি আরো বলেন, প্রতিদিন আমরা হাসপাতালের আউটডোরে যে সংখ্যক রোগী দেখছি তাদের বেশিরভাগই করোনাভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মানছেন না, অনেকেই মুখে মাস্ক ব্যবহার করছেন না। জিজ্ঞেস করলে উল্টো আরো বলে মৃত্যু যখন হওয়ার হবে, মাস্ক পড়ে কি হবে।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর