ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা সদর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের আফতাবনগর এলাকার তিতাস নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওই নারীর পড়নে সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তার বয়স আনমানিক ২৫ বছর। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে। বাঞ্ছারামপুর থানার (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। এদিকে সদর উপজেলার বুধল ইউপির বুধল গ্রামে স্বামী আব্দুর রহমানের আঘাতে গুরুতর আহত অবস্হায় স্ত্রী রায়হানা বেগম (৪৫) প্রতিবেশীরা জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেন। পরে থানায় দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আমরা হাসপাতাল কতৃপক্ষের মার্ধ্যমে খবর পেয়ে রায়হানা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।











