রংপুরে ইউপি চেয়ারম্যান দম্পতিসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত
রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে দুই জেলায় আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর সদরের মমিনপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রকৌশলী স্বামীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন কর্মচারী রয়েছেন।
আক্রান্তরা হলেন, গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী, গঙ্গাচড়া উপজেলার তিন জন, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন কর্মচারী, পীরগাছা উপজেলার একজন, রংপুর সদরের মমিনপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের প্রকৌশলী স্বামী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের কর্মচারীসহ নগরীর পর্যটন মোড় এলাকার এক নারী এবং ধাপ লালকুঠি, কুকরুল ও তামপাট এলাকার একজন করে রয়েছেন।











