বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে রাস্তা দখল করে ইমারত  নির্মান-জনদুর্ভোগ 

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে প্রায় দুইযুগ ধরে চলে আসা জনসাধারণের চলাচলের রাস্তাটি
ইমারত নির্মান করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ওই এলাকার প্রভাবশালী বাছির মিয়া এট্ িতার ব্যক্তিগত জায়গা  দাবী করে জনসাধারণের চলাচলের রাস্তাটিতে বসতঘরের ইমারত তৈরি করে একটি পাড়ার সাথে যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। গতকাল শনিবার(০৬.০৬.২০২০) সরজমিন এলাকায় গেলে সাধারণ মানুষ তাদের চলাচলের দুভোর্গের চিত্র তুলে ধরেন।
স্থানীয়রা জানায়, লাপাং গ্রামের মধ্য পাড়া থেকে লাপাং দক্ষিন পাড়া যোগাযোগের দীর্ঘ কয়েক যুগ ধরে ব্যবহৃত রাস্তাটি বাধা দেওয়া স্বত্ত্বেও জোর করে বাছির মিয়া ইমারত তৈরী করেন। ওই দক্ষিন পাড়ায় প্রায় ১২০০ পরিবারের বসতি রয়েছে। তাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তার চলাচলের জন্য দঃপাড়া খালের উপর সরকারি ভাবে একটি ব্রিজ  নির্মান করে
দেওয়া হয়। এই রাস্তার পাশ দিয়ে সরকারি ভাবে পানি নিস্কাষনের জন্য একটি ড্রেইন নির্মান করা হয়েছে। গ্রামের মোসলেম মিয়া, তাজুল ইসলাম, দারু মিয়া মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, ইসলাম মিয়া,হারুন মিয়াসহ এলাকার অনেকেই বলেন,এটি কারো ক্রয়কৃত সম্পত্তি নয়,রাস্তার জায়গা রেখেই জায়গা বিক্রী করা হয়েছে।
এই ইমারত তৈরীর কারনে তারা তাদের পারিবারিক দৈনন্দিন কাজের মালামাল বহন, যাতায়ত, গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যাওয়া আসা এবং শস্য কেটে ঘরে নিয়ে আসতে হলে
মানুষের বাড়ির উপর দিয়ে অনেক কষ্ট করে যাতায়ত করতে হয়। এ ব্যাপারে ওই প্রভাবশালী বাছির মিয়া এখানে কোন রাস্তা ছিল না দাবী করে বলেন,এই জায়গাটি তার ক্রয়কৃত সম্পত্তি।

এ জাতীয় আরও খবর

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা: তদন্তে উঠে এলো পরিকল্পিত হামলার তথ্য

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু