মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় নদীতে যাত্রীবাহী নৌকাডুবি, ২ লাশ উদ্ধার

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, জীবিত অবস্থায় আরও ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক বলে।

ওসি আরও জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, ‘আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। এ ছাড়া রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা