,

ঈদে শাহি জর্দা

news-image

অনলাইন ডেস্ক : ঈদের দিনের অতি পরিচিত সুস্বাদু খাবারের নাম জর্দা। তাই ঈদ আয়োজনে মিষ্টি খাবার হিসেবে রাখতে পারেন বিয়ে বাড়ির স্বাদের শাহি জর্দা। খুবই সহজ এটি রান্না করা। জেনে নিন রেসিপি।

উপকরণ

বাসমতী অথবা কালিজিরা চাল- দেড় কাপ

কমলা রঙ- আধা চা চামচ

চিনি- স্বাদ মতো

কমলা- ১টি

কমলার খোসা কুচি- ১ চা চামচ

ঘি- ৩ টেবিল চামচ

এলাচ- ৫ টুকরা

দারুচিনি- ২ টুকরা

কিসমিস- ১০ পিস

গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

তরল দুধ- ১/৪ কাপ

পেস্তাবাদাম ও কাজুবাদাম- ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন

৬ কাপ পানি গরম করে কমলা রঙ মিশিয়ে নিন। চাল দিয়ে দিন পানিতে। ৮০ ভাগ পর্যন্ত সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে ঘি গরম করে এলাচ ও দারুচিনি দিন। কমলার কোয়া টুকরো করে দিয়ে দিন। চিনি, কিসমিস ও কমলার খোসার টুকরো দিয়ে নেড়ে নিন ভালো করে। সেদ্ধ করে রাখা চাল ও দুই ধরনের দুধ দিয়ে দিন। বাদাম কুচি ছিটিয়ে কম আঁচে ঢেকে রাখুন ১০ মিনিট। নামিয়ে পরিবেশন করুন মজাদার জর্দা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু