,

‘প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে’

68487_khokonডেস্ক রির্পোট : সুপ্রিমকোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দীন আহমেদকে খুঁজে না পাওয়া গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গুম, খুন অপহরণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও সালাহ উদ্দিনকে অপহরণের প্রদিবাদে নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

খন্দকার মাহবুব আরও বলেন, এ সরকারের আমলেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে পাওয়া যায়নি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না। তাকে খুঁজে বের না করলে তার দায়ে প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মারা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোন নির্দেশ পালন করবে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ