বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জাহাঙ্গীর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সবোর্চ্চ শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের ডেঙ্গাপাড়ার বাসিন্দা মৃত লিল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫০) কে গত ১৫ মে শুক্রবার ইফতারের পর জাহাঙ্গীরের ঘনিষ্ট বন্ধু একই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোতালেব (৫০) জাহাঙ্গীরকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পরই পাশের কাদৈর গ্রামের বিলে ব্যবসায়ী জাহাঙ্গীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে
দেখে তার বাড়িতে সংবাদ দেয় পথচারীরা। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মোতালেব মিয়াকে একমাত্র আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই আসামি মোতালেবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে আনে। ঘটনার ৬দিন পেরুলেও এখন পর্যন্ত প্রকৃত খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি মোতালেবসহ যারা জাহাঙ্গীর হত্যাকান্ডে জড়িত ছিল দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে সবোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ‘অস্বাস্থ্যকর’ মানে পৌঁছাল বায়ু

ডেমরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে ‘জলবায়ু সহনশীল’ কাঠামো চায় বাংলাদেশ

এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশের নির্দেশ, কী ছিল সেখানে

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন, আজ মরদেহ দেশে আনা হচ্ছে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন টিআইবির নির্বাহী পরিচালক

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে হাজিরের নির্দেশ

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা