বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে রায়েনাকে আউট দিলেন না আম্পায়ার?

masrafi-somoyerkonthosor1-300x178স্পোর্টস ডেস্ক : বলটি ছিল টাইগার সেনাপতির। টাইগরারা দৌড়ে জোট বাধলেন। পরে আসলো রিভিউ। ধারাভাষ্যকররাও রীতিমত আউটের বিষয়টি আগাম বলেই ফেললেন!

৩৪তম ওভারের দ্বিতীয় বল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সুরেশ রায়না তখনো রান পেতে হাঁসফাঁস করছেন। ভারত হারিয়ে ফেলেছে ৩ উইকেট। আর একটা উইকেট ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিতে পারে।

রায়নার বিপক্ষে এলবিডব্লুর জোরাল আবেদন করলেন মাশরাফি বিন মুর্তজা। আম্পায়ার ইয়ান গৌল্ড খানিকক্ষণ মাথা নেড়ে ‘না’ বলে দিলেন। কিন্তু মাশরাফি আত্মবিশ্বাসী। চেয়ে বসলেন রিভিউ।

পরে তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস রিপ্লে দেখলেন। কিন্তু তিনিও নাকচ করে দিলেন আবেদন। বলটি স্টাম্পেই লাগছিল। সব কিছুই ঠিক কেননা রায়েনার প্যাডে লাগে বলটি।


কিন্তু এর পরেই উইকেটটি পেলেন না মাশরাফি। কেন? বাংলাদেশকে উইকেটটি পেতে দেয়নি এলবিডব্লুর একটি বিশেষ নিয়ম। সেই নিয়মগুলোর একটি হচ্ছে, বল লেগ স্টাম্পের লাইনের বাইরে ফেলা যাবে না। লেগ স্টাম্পের বাইরে বল পড়লে প্রথম দফাতেই এলবিডব্লুর আবেদন নাকচ হবে।

মাশরাফির বলটা ঠিক পুরোপুরি লেগ স্টাম্পের বাইরেও ছিল না। অর্ধেকেরও সামান্য বেশি ছিল লেগ স্টাম্পের লাইনেই। কিন্তু তাতে মন গলবে না আম্পায়ারদের। তারা তো আর নিয়মের বাইরে যেতে পারেন না। বলটাকে পুরোপুরি থাকতে হবে লেগ স্টাম্পের ভেতরে।

ফলে এ যাত্রা বেঁচে গেলেন রায়না। ম্যাচের ভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার বলেন, নিয়মের দিক দিয়ে সিদ্ধান্তটা ঠিক আছে, কিন্তু নীতির দিক ​দিয়ে ঠিক নেই।’ ক্রিকইনফোও লিখেছে, এটা অনেক ‘ক্লোজ’ একটা আবেদন ছিল। ৫১ শতাংশই আউট!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা