সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মা ও তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

news-image

গাজীপুর প্রতিনিধি : লকডাউনের মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক প্রবাসীর পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জৈনাবাজার এলাকায় ঘরের ভেতর চারজনের লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজী।

নিহতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী (৪০), তাদের দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বয়স ১৪ ও ১১ বছর এবং প্রতিবন্ধী ছেলের বয়স ছিল ৬ বছর।

এখলাস ফরাজী বলেন, চারজনের সবাই ছিল বিবস্ত্র। প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে মা-মেয়েকে ধর্ষণ করে সবাইকে গলা কেটে খুন করা হয়েছে।

ওই প্রবাসীর ছোট ভাই সাংবাদিকদের জানান, তার বড় ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি করে তারা বসবাস করে আসছিলেন।

কে বা কারা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারে ওই প্রবাসীর ছোট ভাই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী