,

রংপুরে টিসিবির ডিলার আজমকে যুবলীগ থেকে বহিস্কার ও দুই মামলা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর পশ্চিম খাসবাগ ও বোতলা ক্লাব মোড়ে দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধারকৃত টিসিবির পণ্যের ডিলার ও নগরীর ২৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল উদ্দিন । আটককৃত ব্যবসায়ীদের স্বীকারোক্তি অনুযায়ী আজমলের কাছ থেকে তারা টিসিবির পণ্য কিনে বাড়িতে মজুত করে রেখেছিলেন। এঘটনায় তার ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজমলের বহিস্কারের বিষয়টি জানানো হয়। এছাড়াও আজমলের ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। টিসিবি কর্মকর্তা সুজা উদ্দৌলা বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ।

প্রসঙ্গত, টিসিবির পণ্য অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে গত শুক্রবার নগরীর পশ্চিম খাসবাগে অভিযান চালিয়ে আব্দুল হালিম (৬২) নামে এক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৮ কার্টন সয়াবিন তেল, ৫০ কেজি ওজনের ১৭ বস্তা চিনি, এক বস্তা ডাল ও ৩৭ কেজি খোলা সয়াবিন তেল উদ্ধার করা হয়।

এছাড়াও পরেরদিন শনিবার বোতলা বৈশাখী ক্লাব মোড়ে অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে টিসিবির ৫ লিটার ওজনের ৭ কার্টন ও ২ লিটার ওজনের ২৩ কার্টন সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের দুই বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় লুৎফুর রহমানকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত এসব পণ্য ডিলার আজমল উদ্দিনের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন ওই দুই ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা