,

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের লালাদঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-পিকআপচালক টুটুল (২৭) ও বাসের যাত্রী মতিউর রহমান (৩০)। নিহত টুটুল রাজশাহী বেলপুকুর এলাকার আবুল কাশেমের ছেলে ও মতিউর তানোর উপজেলার চিনিয়াপাড়া গ্রামের আজিজের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ রাজশাহীর দিকে আসছিল। এক পর্যায়ে পিকআপ ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতো যাত্রীবাহী বাসটি উল্টে যায় এবং পিকআপটি গাছের সঙ্গে লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠায়।

গোদাগাড়ী প্রেমতলী ফাঁড়ির ইনচার্জ আবদুল বারী জানান, মরদেহ দু’টি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু