বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সংলাপে বসার আহ্বান জানাল জাতিসংঘ

image_198174.jatisonghaআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দকে সংলাপে বসা ও চলমান উত্তেজনা প্রশমন করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ আহ্বান জানান। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময়ে জাতিসংঘের সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটকের পর তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অস্কার ফার্নান্দেজ তারানকো বা জাতিসংঘের অন্য কোনো প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।
এর উত্তরে জাতিসংঘের এ মুখপাত্র বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংলাপ ও দেশটিতে উত্তেজনা প্রশমনের জন্য আমরা যা বলেছি, সেটি পুনর্ব্যক্ত করা ব্যতীত আর নতুন কোনো তথ্য নেই আমার কাছে। তবে এ ব্যাপারে আমি আরও তথ্য দেওয়ার চেষ্টা করব বলে উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা