মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া রাতের আঁধারে আ’লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নিউজ ডেস্ক : রাতের আঁধারে বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হাকিমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেড়াগাড়ী এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হাকিম উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।

গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানান, আবদুল হাকিম রাত সাড়ে ৮টার দিকে খাদাসহাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বেড়াগাড়ী এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে নিহতের স্বজনরা স্থানীয় এক ব্যক্তিকে খুনি বলে সন্দেহ করছেন।

থানার ওসি আজিম উদ্দীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা