বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শাকিব অপুর লাভ-ম্যারেজ!

shakib-apu-1-webবিনোদন প্রতিবেদক : শুরু হলো শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘লাভ-ম্যারেজ’ ছবির কাজ। আজ দুপুরে পুবাইলে শাকিব খানের বাড়ি জান্নাত এ মহরতের মাধ্যমে শুরু হয় ছবিটির শুটিং। হার্টবীট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন, হৃদয় খান এবং আলি আকরাম শুভ।

পরিচালক জানান আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত পুবাইলে শুটিং করবেন। ১৬ মার্চ থেকে কক্সবাজারে ছবিটির শুটিং হবে। ছবিটি প্রযোজনা করছেন তাপশী ঠাকুর।

এই ছবিতে শাকিবকে দেখা যাবে পুরনো ঢাকার ছেলে হিসেবে। যে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট, লুঙ্গি পরে কথা বলে ঢাকাইয়া ভাষায়। অপরদিকে আধুনিক স্মার্ট মেয়ে অপু বিশ্বাস প্রথমে শাকিবকে অশিক্ষিত ভাবলেও পরে তার ভুল ভাঙে। একসময় প্রেম হয় শাকিব অপুর। কিন্তু শাকিব খান তার ঐতিহ্যবাহী পোশাক-আশাক ছাড়তে চান না। অন্যদিকে শহরের ডনের মেয়ে অপুও শাকিবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না। এ নিয়েই চলে নানা পানাপোড়েন। এ নিয়েই গড়ে ওঠেছে লাভ ম্যারেজের গল্প।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা