,

ডিসিসি নির্বাচনে প্রার্থী দেবে ‘আসল’ বিএনপি

Original_BNPডেস্ক রির্পোট : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয়ার ঘোষণা দিলেন ‘আসল’ বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি আসল বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ ২৬ মার্চ থেকে পিছিয়ে ১০ এপ্রিল করার ঘোষণা দেন।

এ সময় কামরুল হাসান নাসিম বলেন, ‘আসলে আমরা সামনে কী চাচ্ছি ভাত না ভোট? যদি ভাত চাই নির্বাচন ২০১৯ সালে হলেও সমস্যা নেই। আর যদি ভোট চাই তবে আগামী বছরই ভোট হওয়া উচিত।’

তাই ভাত না ভোট তা নির্ধারণে বিশেষ গণভোটের আহ্বান জানান তিনি। এছাড়া পেট্রোল বোমা ও সহিংসতা রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় সংগ্রাম কমিটি গড়ারও আহ্বান জানান তিনি।

এ সময় ‘আসল’ বিএনপির খবর প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা অন্ধকার ঘর থেকে পেট্রোল বোমা মারার নির্দেশ দিচ্ছে তাদের নিউজ বেশি প্রচার করা হয়। কিন্তু আমরা যারা জনগণের ভোটের ভাতের অধিকারের কথা জনসম্মুখে প্রচার করি তাদের নিউজ প্রচার তেমন একটা হয় না। আগামীতে আসল বিএনপির বিভিন্ন কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া তার বিএনপিই আসল বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপিকে অবৈধ আখ্যা দিয়ে কামরুল হাসান নাসিম বলেন, আসল বিএনপি ইতিমধ্যেই খালেদা জিয়ার নেতৃত্বকে অবৈধ ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর