,

তেল ছাড়াই বিমান উড়লো ৫ মাসের বিশ্বভ্রমণে (ভিডিও)

solarimpulse1000_0আন্তর্জাতিক ডেস্ক : অকটেন কিংবা অন্য কোনো তেল নয়; বিমান চলছে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে। বিজ্ঞান-প্রযুক্তির এই অভাবনীয় সাফল্য উদযাপিত হচ্ছে আকাশে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ওমানের মাসকটের উদ্দেশে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-টু-এর আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্বভ্রমণ শুরু করেছে সৌরশক্তিচালিত বিমান। আগামী পাঁচ মাসে বিমানটির ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়ার কথা রয়েছে ইমপালস-টু এর।

সোমবার বিবিসির অনলাইনের প্রতিবেদনে বলা হয়, এ নির্দিষ্ট সময়সীমার মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরও পাড়ি দেবে বিমানটি।

সৌরচালিত এ বিমানের পাইলট আন্দ্রে বোর্শবার্গ। আর সহকারি পাইলট বারট্রান্ড পিকার্ড। আবুধাবি থেকে যাত্রা শুরুর আগে বোর্শবার্গ বলেন, ‘আমাদের এ বিমানটি খুবই বিশেষ ধরনের এবং এটি আমাদের বড় বড় মহাসাগর পাড়ি দিতে সহায়তা করবে।’

ভ্রমণকালীন সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে সোলার ইমপালস-টু। সেসময় বিশ্রাম ও বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। পরিবেশবান্ধব এ প্রযুক্তির প্রচারও চালানো হবে এসব জায়গায়।

http://www.youtube.com/watch?v=vyu2-aQAdL0

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা