বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হল কসবায় নলকূপ গ্যাস নির্গমন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যালয়ে নলকূপ বসানোর জন্য খনন করা কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস নির্গমন বন্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বালু ও গ্যাস নির্গমন বন্ধ হয়। তবে এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন করে আর গ্যাস নির্গমন না হলে আগামী রবিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আল মামুন ভূইয়া।

স্থানীয়রা জানান, কসবা উপজেলার বিদ্যানগর গ্রামের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন নলকূপ বসানোর কাজ শুরু হয়। নলকূপ বসানোর জন্য কূপ খননের পর গত বুধবার হঠাৎ করে বিকট শব্দে ওই কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস বের হতে থাকে। তীব্র বেগে অনবরত বালু ও গ্যাস বের হওয়ার কারণে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে লাল নিশান টানিয়ে দেয়া হয় চারপাশে।

শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূইয়া জানান, বালু ও গ্যাস নির্গমন হওয়ার কারণে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। যদি নতুন করে আর বালু ও গ্যাস না বের হয় তা হলে সবকিছু পরিষ্কার করে রবিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

কসবার সালদা গ্যাস ফিল্ডের প্ল্যান্ট অপারেটর রেজাউল করিম জানান, এখন পরিস্থিতি একেবারে শান্ত। কূপের পানি কয়েক ফুট নিচে নেমে গেছে। বালু ও গ্যাস নির্গমন বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ‘অস্বাস্থ্যকর’ মানে পৌঁছাল বায়ু

ডেমরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে ‘জলবায়ু সহনশীল’ কাঠামো চায় বাংলাদেশ

এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশের নির্দেশ, কী ছিল সেখানে

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন, আজ মরদেহ দেশে আনা হচ্ছে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন টিআইবির নির্বাহী পরিচালক

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে হাজিরের নির্দেশ

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা