,

নতুন ডিজাইনের গোলাকার ফোন!

RunciblePhoneপ্রযুক্তি ডেস্ক : সান ফ্রান্সিসকো ভিত্তিক স্টার্টআপ মনঃম বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিস্ময়কর এবং নজরকাড়া ফোন নিয়ে উপস্থিত হন। গোলাকার নজর কাড়া ফোনটি স্মার্টফোনের ধারণা বদলে দিয়েছে। ক্লাসিক পকেট ঘড়ি এবং কম্প্যাক্ট কম্পাসের উপর ভিত্তি করে ফোনটি তৈরি করা হয়েছে।

ফোনের পর্দাটি একটি গোলাকার ঘড়ির মতো দেখাবে। বৃত্তের দেওয়ালে চারদিকে বাবল এর মতো সুইট রয়েছে। এগুলো ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম এর মতো জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইটে কি ঘটছে তা দেখাবে। এর পেছনে ঠিক কেন্দ্রে রয়েছে ক্যামেরা। ছবি উঠবে গোলাকারভাবে। বিল্ট-ইন অ্যাপের মাধ্যমে থার্ড-পার্টি প্রোগ্রাম ব্যবহার করা যাবে। মোবাইলটির প্রোটোটাইপে পর্দা কম রেজ্যুলেশনের কিন্তু মূল যন্ত্রে ২৪৪পিপিআই পর্দা থাকবে। কাঠের বিভিন্ন নকশার মাধ্যমে নানা ডিজাইনে আসবে ফোনটি। একটি জাপানিজ সংস্করণ থাকবে যেখানে পেছনের কেস-এ বাঁশের চেহারা ব্যবহার করা হবে এবং রং হবে গ্লসি।

এ বছরের শেষ নাগাদ বাজারে বিক্রি শুরু হবে মোবাইলটি। আর দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলারের কাছাকাছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ