আশুগঞ্জে ৪০ লক্ষ টাকা ব্যয়ে গ্রাম ও কবরস্থান উন্নয়ন

DSCF2535নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দগরিসার গ্রামবাসির উদ্যোগে ৪০ লক্ষ টাকা ব্যয়ে গ্রাম ও কবরস্থান উন্নয়ন কাজ আজ শুক্রবার সকালে শুরু হয়েছে। উন্নয়ন কাজ শুরু সময় গ্রামের প্রতিটি বাড়ির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায় উপজেলার দগরীসারে গ্রাম ও কবরস্থানের মাঝখানে শত বছরের একটি পুকুর রয়েছে। প্রতি বছর এই পুকুরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম ও কবরস্থান। ইতিমধ্যে পুকুরে শতাধিক কবর বিলীন হয়ে গেছে। ভাঙ্গন বন্ধ করতে সরকারি সহযোগিতা না পেয়ে গ্রামবাসি গঠন করে গ্রাম উন্নয়ন পরিষদ। আর এই কাজের অর্থ যোগান দিতে গ্রামের প্রতিটি মানুষের সহযোগিতা নিয়ে ৪০ লক্ষ টাকার একটি ফান্ড তৈরি করে। আর এই টাকা দিয়ে আজ শুক্রবার সকালে দগরীসার ঈদগাহ মাঠে এই কাজের উদ্ধোধন করা হয়। তবে উদ্ধোধনী অনুষ্ঠানে কাউকে আমন্ত্রন জানানো হয়নি। অতিথি ছিলেন গ্রামের প্রবীণরা। গ্রাম উন্নয়ন পরিষদ’র সভাপতি মো.জহিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবিদুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ ব্যাক্তি রফিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. রোকন উদ্দিন ভুইয়া। সভায় বক্তরা বলেন সরকারি সহযোগিতা ছাড়াই আজ কাজ শুরু হয়েছে। তবে সরকারি সহযোগিতা পেলে কাজটি আরও ভাল মজবুত হবে।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ