সৌদি আরবে ওয়ার্ক ভিসা পাওয়ার পথে ২২ লাখ বাংলাদেশী

imagesআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ২২ লাখ বাংলাদেশীর ওয়ার্ক ভিসা পাবার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সম্প্রতি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সমঝোতা হওয়ার পর শুরু হয়েছে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া। সৌদি শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তাইসির আল-মুফাররেজ জানিয়েছেন, ২২ লাখ আবেদনকারীর বড় একটি অংশ ইতিমধ্যে আইনি, স্বাস্থ্যগত এবং দক্ষতার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ। তাইসির বলেন, সৌদি আরবে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া তদারকিতে শ্রম, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে নিয়োগ কার্যালয়গুলোর সূত্রের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে গৃহপরিচারিকারা সৌদি আরব পৌঁছুবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ পাওয়ার আবেদন গ্রহণ করতে মুসানিক ইলেক্ট্রনিক পোর্টাল চালু করেছে শ্রম মন্ত্রণালয়। আগামী দু’সপ্তাহের মধ্যে ওয়ার্ক ভিসা ইস্যু করা শুরু হবে বলে আশা করছেন তারা। এরপর আবেদনকারীরা বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন যেন তারা জুলাইয়ের প্রথমদিকে সৌদি আরব পৌঁছতে পারেন। সৌদি আরব ও বাংলাদেশ ইতিমধ্যে জনশক্তি নিয়োগের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শুরু করতে সমঝোতা শুরু করেছে। বাংলাদেশে ২ শতাধিক নিয়োগ সংক্রান্ত কার্যালয় রয়েছে। কিন্তু সৌদি আরবের জাতীয় নিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো একসঙ্গে মাত্র দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যাবে বলে আশা করা হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ প্রধানত গাড়িচালক এবং গৃহপরিচারিকা। উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ থেকে নির্মাণ ও কৃষিকর্মী নিয়োগ বন্ধ করে দেয় সৌদি আরব। এরপর প্রতিমাসে বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের সংখ্যা ১৫ হাজার থেকে ১০ হাজারে নেমে আসে। এ বছর ২১শে জানুয়ারি শ্রমমন্ত্রী আদেল ফাকেইহ ঘোষণা দেন বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এরপর উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে কর্মরত অভিবাসী বাংলাদেশীর সংখ্যা ১৩ লাখ। অন্যান্য আনুষ্ঠানিক হিসাবে এ সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার বলা হয়ে থাকে।  

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার