বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ট্রেন থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ পাচারকারী গ্রেপ্তার

imagesনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গত সোমবার রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত পাচারকারীর নাম আব্দুল্লাহ আল মামুন-(৩২)। তিনি নরসিংদী জেলার ভেলানগরের মরহুম আব্দুল বাতেনের ছেলে।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের একটি দল ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে আশুগঞ্জ রেলওয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে আটক করে। পরে তার কাছে থাকা ব্রিফকেস থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ২০ টাকা। পরে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনকে ফেন্সিডিলসহ আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা