মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ হাওয়াই গ্যাস সংযোগ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

news-image

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলা বাকাইলে অবৈধভাবে হাওয়াই গ্যাস উত্তোলন করে একটি মহল বাসা-বাড়িসহ ছোট ও মাঝারি শিল্প কারখানাতে অবৈধভাবে সংযোগ দিয়ে প্রতিমাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরকার গ্যাস সংকটের কারণে আবাসিক সংযোগ বন্ধ রাখলেও এ এলাকায় অবৈধ পন্থায় গ্যাস উত্তোলন করে সিন্ডিকেটের হোতারা বাকাইলের ৫/৭টি গ্রামে অনেকটাই খোলামেলাভাবে গ্যাস বিক্রি করছে। এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাকাইল ইউনিয়ন। আর এই ইউনিয়নে একেক পর এক গ্রামের সড়কের পাশ দিয়ে গাছের ডালে, বাসা-বাড়ির উপর দিয়ে একে বেকে নেয়া হয়েছে হাওয়াই গ্যাসের অবৈধ সংযোগ।

বিগত ২০০৮ সালে তিতাস গ্যাস ফিল্ড তাদের ৩নং কূপটি কিল করে। এর পর থেকে বাকাইল, শ্যামপুর ও আনন্দপুরসহ আশপাশ এলাকার মাটির নিচে গ্যাস ছড়িয়ে পড়ে।এ সুযোগকে কাজে লাগিয়ে সিন্ডিকেটের হোতারা নলকূপের মাধ্যমে বিভিন্ন কৌশলে গ্যাস উত্তোলন করে স্থানীয়ভাবে তা প্রসেস করে অবৈধভাবে ঝুকি নিয়ে সরবরাহ করছে। আর এই ভাবেই জনমনে আতংক নিয়েই হাওয়াই গ্যাস টিউবলের পাইপ বসিয়ে জমি থেকে উত্তোলন করে বিভিন্ন শিল্প কারখানাসহ বাসা-বাড়িতে ব্যবহার করা হচ্ছে।

গ্যাস ব্যবহারকারী স্থানীয় বেশ কয়েকজন এ প্রতিবেদককে জানান, এলাকার প্রভাবশালী কয়েকজন সিন্ডিকেট চুলা প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। পুরো এলাকায় কয়েক হাজার সংযোগ রয়েছে। এছাড়া মাঝারি কিছু শিল্পকারখানা যেমন পাথর গলিয়ে চুন করার জন্য এ গ্যাস ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়টি নিয়ে আমাদের মধ্যে সব সময় আতংক বিরাজ করছে।এই অবৈধ গ্যাস ব্যবহার করে চুন তৈরি করা হচ্ছে। এলাকায় এ রকম বেশ কয়েকটি কারখানা রয়েছে। সিন্ডিকেটের হোতারা এসব কারখানার মালিকের কাছ থেকে গ্যাস বিক্রি বাবদ লাখ লাখ টাকা আদায় করছে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর উপ-মহা ব্যবস্থাপক মো. জাহিদুর রেজা বলেন, উপরের নির্দেশ পেলে আমরা ব্যবস্থা নেব।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন বলেন, যারা এ অবৈধ সংযোগ ব্যবহার করেন তাদের বিরুদ্ধে আমরা অভিযান করেছি। আগামীতে আমরা আরো বড় ধরনের অভিযান পরিচালনা করবো।

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী