,

ঈদে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরই দেখা যায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য যানবাহনের টিকিট পাওয়া সোনার হরিণ পাওয়ার চেয়ে কোনো অংশেই কম নয়। প্রতি বছর চোখে পড়ে রেলস্টেশনে এবং বাসটার্মিনালে টিকিট হাহাকারের খবর। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য মধ্যরাত থেকে অপেক্ষা করেও সকালে শূন্য হাতে ফিরে আসার ঘটনা নতুন কিছু নয়। সারা বছর ট্রেনের টিকিটের ৩৮শতাংশই তো বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকে। আর বাকি ৬২ শতাংশ টিকিটের জন্য মধ্যরাত থেকে কাউন্টারে পড়ে যায় সাধারণ মানুষের লাইন।

আর এই সুযোগে দৌরাত্ম্য বেড়ে যায় টিকিট কালোবাজারিদের। রেলের একশ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশেই টিকিট কালোবাজারি হয়-একথা সবারই জানা। অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বলা হয় সব টিকিট শেষ। অন্যদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা যায় একই অবস্থা। সেখানেও বলা হয় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

লঞ্চ সার্ভিসে অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রেও কালোবাজারিদের দৌরাত্ম্য বাড়ছে ব্যাপক হারে। এতে জনসাধারন পড়ছে চরম ভোগান্তিতে। তাদের ঈদ যাত্রায় দেখা দিচ্ছে চরম অনিশ্চয়তা। তাই সময় থাকতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে যেন সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করে, আমরা সেই প্রত্যাশা করি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর