মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত ৭ নারীর মৃত্যু

news-image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিতা (২৮) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে সাত রোগীর মৃত্যু হলো। মারা যাওয়া এসব রোগীর পাঁচজনই নারী।সোমবার (২৯ জুলাই) ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যাওয়া রিতার বাড়ি গাজীপুরে।এ দিকে মশাবাহী এ রোগে যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে চলতি জুলাই মাসেই ছয়জন।

ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রিতা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই (শুক্রবার) ঢামেকে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে পরদিন ২৭ জুলাই (শনিবার) আইসিইউতে স্থানান্তর করা হয়।এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে সাতজন মারা গেছেন, যার মধ্যে পাঁচজনই নারী বলেও জানিয়েছেন ডা. নাসির উদ্দিন।

এ দিকে হাসপাতালটিতে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও সবশেষে গাজীপুরের রিতা (২৮)।হাসপাতাল সূত্রে জানা গেছে, এ বছরের জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ১১ জন, যার মধ্যে শুধু জুলাইয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫৮ জন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক