,

কলকাতার অভিনেতা বিশ্বজিতের ৬ মাসের কা’রাদণ্ড

news-image

বিনোদন ডেস্ক : বলিউড, টলিউডসহ শতাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া বাঙালি অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছয় মাসের কা’রাদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চেক জালিয়াতির মা’মলায় তার এই সাজা।

অভিনেতার আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান, নিয়ম অনুযায়ী কোনও অ’পরাধে কারও দুই বছর বা তার কম সাজা হলে তৎক্ষণাৎ আদালত তাকে জামিনে মুক্তি দেয়। এ ক্ষেত্রেও তার মক্কেল জামিন পেয়েছেন। এক মাসের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল মা’মলাও দায়ের হবে।

সৈকত জানান, ধর্মতলার একটি সংস্থার কাছ থেকে ২০১৫ সালে ওই অভিনেতা ব্যক্তিগত কারণে দশ লাখ টাকা ধার নেন। সংস্থার মালিক ব্যবসায়ী দর্শন খামানির অভিযোগ, বিশ্বজিৎ ধার শোধ করতে গিয়ে তাকে যে ক’টি চেক দেন, সেগুলো ব্যাঙ্কে জমা দেওয়ার পরে বাউন্স করে।

এর পরেই ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মা’মলা দায়ের করেন দর্শন। সৈকত জানান, ২০১৭ সালে মা’মলাটি দায়ের হয়। দুই বছর ধরে তা চলার পর কিছু দিন আগে শুনানি শেষ হয়। শুক্রবার রায় দেন বিচারক।তিনি নির্দেশ দিয়েছেন, প্রাপ্যের অতিরিক্ত ৩০ শতাংশ ফেরত দিতে হবে। অন্তত ১৪ লাখ টাকা এক মাসের মধ্যে ফেরত দিতে হবে। না দিলে আরও ছয় মাসের কারাবাসের নির্দেশ দেবে আদালত।

কলকাতার ছেলে বিশ্বজিৎ ১৯৯৩ সালের দিকে অভিনয়ে পা রাখেন। ‘শূন্য থেকে শুরু’ সিনেমায় সেবছর অভিনয় করেন তিনি। এরপর বাংলা সিনেমায় নিজের একটা জায়গা তৈরি করেন। বলিউডের কাহানি-২’তেও দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১