মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে, ফেরেনি দুর্ঘটনাকবলিত যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের ইয়াংগুন থেকে ১৭ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ উড়োজাহাজ। উড়োজাহাজটিতে আসা সবাই মিয়ানমার থেকে ঢাকায় আসা সাধারণ যাত্রী। তাদের কেউ ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়া বাংলাদেশ বিমানের (বিজি ০৬০) কোনো যাত্রী নন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৩ মিনিটে ঢাকায় পৌঁছেছে উড়োজাহাজটি। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের অপারেশন অফিসার জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশ বিমানের এক বার্তায় জানানো হয়, দুর্ঘটনার পর ইয়াংগুন বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের আনতে গতকাল বুধবার রাত ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের বিশেষ ওই উড়োজাহাজটি ইয়াংগুন যায় ও বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৩৩ মিনিটে বিশেষ উড়োজাহাজটি ইয়াংগুন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

পরবর্তীতে জানা যায়, উড়োজাহাজটিতে ফেরত আসা যাত্রীরা দুর্ঘটনাকবলিত বিমানের নন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমান বাংলাদেশের (বিজি-০৬০) একটি উড়োজাহাজ (ড্যাশ-৮) অবতরণের সময় ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে পাইলটসহ ৩৩ যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। উড়োজাহাজটি গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে।

এতে গতকাল রাত পর্যন্ত ইয়াঙ্গুন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের ইয়াঙ্গুনের নর্থ ও কলাপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। অনেকে সামান্য আহত হয়েছেন। তবে গুরুতর আহত কেউ নেই। দূতাবাস কর্মকর্তারা ইতিমধ্যে হাসপাতালে আহতদের খোঁজ নিয়েছেন।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (গণসংযোগ) শাকিল মেরাজ জানান, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের বিজি০৬০ ফ্লাইটটি গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এটি বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে। আহত ২৯ যাত্রীর মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া দুই জন পাইলট ও দুই জন কেবিন ক্রু আহত হয়েছেন। আহত পাইলটদের একজন ক্যাপ্টেন শামীম নজরুল ও অন্যজন ফার্স্ট অফিসার আনোয়ার বলে প্রাথমিকভাবে জানা গেছে। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক