,

মেয়রের দেওয়া মূল্য তালিকায়ও গরুর মাংসের কেজি ৫২৫ টাকা

news-image

রমজান মাসে মাংসের বাজার স্থিতিশীল রাখতে বিগত বছরগুলোর মতো এবারও গরু, খাসি ও ভেড়ার মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই রমজানে প্রতি কেজি দেশি গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২৫ টাকা, বিদেশি গরু বা বোল্ডার প্রতি কেজি ৫০০ টাকা, মহিষ ৪৮০ টাকা, খাসি ৭৫০ টাকা এবং ছাগী বা ভেড়ার প্রতি কেজি মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা।

মঙ্গলবার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে জানিয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ ডিএসসিসির কর্মকর্তারা ও অন্য মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে